• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না – মঈন খান

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জনগণের মুক্তি ও সুন্দর জীবনযাপনের জন্য আন্দোলন অব্যাহত আছে, থাকবে। বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করে না। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়।

মঈন খান বলেন, জিয়াউর রহমান ঐক্যের রাজনীতি করেছেন। কিন্তু আওয়ামী লীগ বিভেদের রাজনীতি করে। বাংলাদেশ যে আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছিল, সে আদর্শ থেকে সরকার সরে গেছে।

এ সময় ক্ষমতার মোহ থেকে বেরিয়ে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানান আবদুল মঈন খান। তিনি বলেন, বিদ্যুৎসহ সব জিনিসের দাম আকাশচুম্বী। সরকার এসব দেখতে পায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ