• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

ভালো আছি, ভালো থাকতে হবে, কারামুক্ত হয়ে আমীর খসরু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভালো আছি, ভালো থাকতে হবে। দেশের মানুষের ক্ষমতা দখল করে বিগত নির্বাচনে তারা (আওয়ামী লীগ) পরাজিত হয়েছে। বিএনপিসহ গণতন্ত্রকামী সবারই মনোবল অটুট আছে এবং শক্ত আছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসার জন্য সরকারের প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, যারা প্রস্তাব করেছে তারাই বলতে পারবে। আমাদের তো কোনো প্রস্তাবের কথা জানা নেই।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সবচেয়ে বড় কথা, মানুষের অধিকার কেড়ে নিয়ে জোর করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে। যা এরই মধ্যে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা (আওয়ামী লীগ) নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি এবং আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। অন্য মামলায় জামিন পেলেও দীর্ঘদিন ধরে আটকে ছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন। অবশেষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ওই মামলায়ও জামিন পেয়েছেন দুজনই।

বৃহস্পতিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিননামা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এরপর বিকেল পৌনে ৪টার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ