• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদার মুক্তি চেয়ে কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে কমনওয়েলথ অফিসের সামনের বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য যুবদল।

স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমেদ চৌধুরী, লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ আকমাল প্রমূখ।

সমাবেশে বিভিন্ন দাবি সম্বলিত প্রতিবাদী প্লেকার্ড, ফেস্টুন নেতাকর্মীদের হাতে শোভা পায়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি বাকি বিল্লাহ জালাল, আখতার আহমদ শাহীন, শাহজাহান আলম, সানুর মিয়া, জিতু মিয়া জায়গীরদার, মুহিবুর রহমান মাখন, যুগ্ম সম্পাদক সুহেদুল হাসান, জাহাংগীর আলম, মুজাহিদ আলী সুমন, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, আবু তাহের, দফতর সম্পাদক মুশাররফ হোসেইন, সহ-দফতর সম্পাদক গোলাম কিবরিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান রিয়াজ, লন্ডন সিটি যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি আব্দুল গাফফার শাহীন, লন্ডন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হক শামীম, যুগ্ম সম্পাদক নাজমুল হক তুষার, লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক শরীফ রানা, সহ-সাধারণ সম্পাদক মইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরান হাসান রাজীব, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকির হোসেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আজমল হোসেন, সদস্য মোহাম্মদ আব্দুল খয়ের প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, ‘মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সমাবেশে যুক্তরাজ্য যুবদল এবং যুক্তরাজ্য যুবদলের আওতাধীন লন্ডনের চারটি শাখা কমিটি-লন্ডন সিটি যুবদল, লন্ডন মহানগর যুবদল, সেন্ট্রাল লন্ডন যুবদল, ইস্ট লন্ডন যুবদল ও লুটন যুবদলের শত শত যুবদল নেতা কর্মী মিছিল সহকারে যোগদান করেন।

সুত্রঃ ঢাকা মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ