• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকতে চান জিএম কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের নব নির্বাচিত সাংসদ জিএম কাদের বলেছেন, আমরা আইন অনুযায়ী ১১ জন এমপি একক দল হিসেবে নির্বাচিত হয়েছি। সংসদে বিরোধী দল হিসেবে আমরাই দায়িত্ব পালন করবো।

শনিবার (২০ জানুয়ারি) সকালেই জাতীয় পার্টির সংসদীয় দলের সভার সিদ্ধান্ত রেজুলেশন আকারে স্পীকারের কাছে পাঠানো হয়েছে। আশা করি সংসদ বসার আগেই আইন অনুযায়ী জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে ঘোষণা দেয়া হবে। শনিবার বিকেলে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর স্কাইভিউ বাসায় এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, সংখ্যা বিবেচনায় না নিয়ে আমরাই জাতীয় সংসদে বিরোধী দলের ভুমিকা পালন করার সকল ধরনের সক্ষমতা রয়েছে। ইতিমধ্যে আমরা দলের সংসদীয় দলের সভা করে আমাকে বিরোধী দলের নেতা দলের কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা এবং মহাসচিব চুন্নুকে বিরোধী দলের চীফ হুইপ নির্ব্যাচিত করা হয়েছে। আমা করি সংসদ অধিবেশনের আগে অথবা অধিবেশনের শুরুতেই আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার বিষয়টি অনুমোদন দেবেন স্পীকার। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন এ ব্যাপারে আমাদের সাথে কারো কোন আলোচনা হয়নি। আমরা আশা করছি সংসদে সংখ্যায় কম হলেও আমাদের দায়িত্ব পালন করার সুযোগ দেয়া হবে।

জিএম কাদের জাতীয় পার্টিতে ভাঙ্গনের আশংকাকে উড়িয়ে দিয়ে বললেন, নির্বাচনের পর যারা ভুল বুঝে ছিলেন তারা নিজেরাই ভুল বুঝতে পেরেছেন ফলে আমাদের দলে কোন সংকট বা আশংকা নেই। যারা বিভিন্ন মিথ্যা গুজব আর কল্পকাহিনীকে বিশ^াস করেছিলো পরে তারাই নিজেরাই দেখেছে এসব কোনটাই সত্য নয় ফলে তারা আসল সত্যাটি জানতে পেরেছেন।

তিনি দাবি করেন ১৯৯০ সালে জাপা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকেই দলকে ভাঙ্গা দলের বিরুদ্ধে গ্রুপিং বিভাজন করার ষড়যন্ত্র করা হয়েছে। তবে এবার জাপা আবারো কোঁমড় সোজা করে দাঁড়াবে এবং দেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে পরিনত হবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে দলের কো চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর মহানগর সাধারন সম্পাদক এস এম ইয়াসির জেলা সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। সাংসদ নির্বাচিত হয়ে শপথ নেবার পর জিএম কাদেরের এটাই প্রথম সফর। তিনি ৫ দিনের সফরে রংপুরে এসেছেন এ সময় তার নির্বাচনী এলাকায় যাবেন সকল স্তরের মানুষের সাথে সাক্ষাৎ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ