• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা বিএনপির

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে সকালে শেরেবাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রকামী সব দেশ, মানবাধিকার সংগঠন বলেছে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হয়েছে। গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। আজ শুধু টিআইবি নয় সকল সংগঠন ও দেশ বাংলাদেশের নির্বাচন ও পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। জনগণের মতামতেরই প্রতিফলন ঘটেছে টিআইবির বক্তব্যে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই চলছে, চলবে বলে জানান বিএনপি নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ