• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

‘একতরফা নির্বাচন করে দেশকে জাহান্নামের দিকে নিচ্ছে সরকার’

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। একতরফা নির্বাচন করে দেশকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

বুধবার (৩ জানুয়ারি) সকালে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে মতিঝিল এজিবি কলোনি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘অবৈধ সরকার আরও বেশি টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে আবারও একতরফা নির্বাচন করতে চায়। তারা চায় বাংলাদেশকে আরও লুটপাট করতে। আপনারা দেখছেন একজন এমপি বাংলাদেশে থেকে টাকা লুট করে ইংল্যান্ডে কিভাবে টাকা পাচার করেছে, তারা এরকম পাচার করতে চায়।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ব্যাংক ডাকতি করে, জনগণের টাকা লুট করতে চায়, টাকা লুট ও পাচার করে তারা আরও বেশি সুখে থাকতে চায়। কিন্তু দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক তাতে তাদের কিছু যায় আসে না।’

রিজভী বলেন, অবৈধ সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেশে কোনো নির্বাচন নেই, এখানে জনগণের কোনো ভোটাধিকার নেই, জনগণের কথা বলার স্বাধীনতা নেই। এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, এ নির্বাচন বর্জন করুন। তাদের বিরুদ্ধে সবাই একসঙ্গে রুখে দাঁড়ান।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ যুব-বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি শোয়ায়েব খন্দকার, মোহাম্মাদ আশরাফুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য নাদিয়া পাঠান পাপন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান তারেক, ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, মাজহারুল ইসলাম মারুফ, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা খসরু আহমেদ হিরণ, আইনজীবী এমদাদুল হক ইমরান, পটুয়াখালি জেলা যুবদলের স্বাস্থ্য সম্পাদক ডা. ওমর ফারুক মসিহ্, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারি, আলিয়া মাদরাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ