• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

তৃতীয় ধাপে বিএনপি-জামায়াতের গণসংযোগ কর্মসূচি শুরু

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় ধাপে বিএনপি-জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু আজ। শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি ও জামায়াতে ইসলামী।

এর আগে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর থেকে টানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। গত দুই মাস সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বাদ রেখে কর্মসূচি পালন করে আসছিল দলটি। কিন্তু এবার শুক্র-শনিবারও কর্মসূচি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের ৩ দিনের (২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি আরও ২ দিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ শুক্র ও শনিবার সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ