• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

ভোটে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা জাপার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

অবশেষে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিগত সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি লাঙ্গল প্রতীকে অংশ নেবে বলে জানিয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মুজিবুল হক চন্নু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন।

জাপা মহাসচিব বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।

চুন্নু বলেন, কোনো জোটের সঙ্গে সমঝোতা বা আসন ভাগাভাগি নয়, ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে।

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জাতীয় পার্টি জানিয়ে আসছে, তারা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে কি না এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। নির্বাচনের পরিবেশ নেই বলেও দাবি করা হচ্ছিল দলটির পক্ষ থেকে। যদিও জাতীয় পার্টি তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ইতোমধ্যে শুরু করেছে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি বর্জন করায় প্রথমবার জাতীয় পার্টি সংসদের বিরোধী দলের মর্যাদা পায়। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি এলেও জাতীয় পার্টি সংসদের বিরোধী দলের মর্যাদা ধরে রাখে। যদিও সরকারি দল আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় জাতীয় পার্টি এই অবস্থান ধরে রেখেছে বলে অভিযোগ রয়েছে। ২০০৮ সালের নির্বাচনে অবশ্য জাতীয় পার্টিও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক ছিল।

এদিকে জাতীয় পার্টি আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বিএনপিসহ তাদের সমমনা দলগুলো নির্বাচনে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দফায় দফায় হরতাল ও অবরোধের কর্মসূচি দিচ্ছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ