• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহী মহানগর আওয়ামী লীগের জেলহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫-এর ১৫ আগস্ট স্বপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কমসময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

এই দিনটি কে শ্রদ্ধার সাথে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ডাবলু সরকারের নেতৃত্বে ৩ নভেম্বর রাত ১২.০১ মিনিটে শহীদ কামারুজ্জামান মাজারে শ্রদ্ধাঞ্জলি, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে স্বাধীনতা চত্বরের প্রতিকৃতিতে পুষ্পস্তবর্ক অর্পণ, বাদ জুম্মা নামাজ শেষে সাহেব বাজার বড় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন। দোয়া মাহফিল ও খাবার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি,রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ, যুব ও ক্রিয়া সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম , রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, অর্পণ কুমার দে প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ