• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে লালপুরে অবস্থান কর্মসূচি

নাটোর প্রতিবেদকঃ / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

বিএনপি-জামায়াত গত ২৮শে অক্টোবর মহাসমাবেশের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা,সাংবাদিকদের উপর হামলা,পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগ,দেশ ব্যাপী সন্ত্রাসী নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা ও অবৈধ ভাবে ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে রবিবার(২৯শে অক্টোবর-২৩)সারাদিন ব্যাপী লালপুর উপজেলার গোপালপুর,চিনির বটতলা,মোমিনপুর,বিলমাড়ীয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচী পালন করছেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।
এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপিত নবাব আলী (নবু),নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী,দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান,দুড়দুড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মির্জা সহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যার আগ মূহুর্তে অবস্থান কর্মসূচি শেষ উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া বাজারে সকল নেতাকর্মীরা মিলিত হয়ে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ