• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

বিশ দিনের বেশী এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না : মিনু

মো: ফজলুল করিম, নিজস্ব প্রতিবেদক: / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

অনির্বাচিত এই সরকার আর বিশ দিনের বেশী ক্ষমতায় থাকতে পারবেনা এই সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ। এখন মাত্র বিদায় পালা। আর এই বিদায় হবে তাদেও জন্য চিরদিনের বিদায়। কারন এই সরকারকে দেশের মানুষ কোনভাবেই সহ্য করতে পারছেনা। কিন্তু মানুষকে জিম্মি করে ক্ষমতায় টিকে আছে বলে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পার্যন্ত নগরী ভূবনমোহনপার্কে বিএনপি রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে অনশন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি বলেন, এই সর্ম্পূর্ণ রুপে স্বৈরাচার, ক্ষমতালোভি ও বাকশালী। এই সরকারের প্রধান নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সর ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। দেশ বিদেশে ধর্না দিচ্ছে। কিন্তু কোন লাভ হচ্ছেনা। সকল দেশ তাদের এই সরকারকে প্রত্যাখান করেছে। আমেরিকা, চীন ও রাশিয়াসহ সকল দেশ বাংলাদশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এ জন্য এই ফ্যাসিস্ট সরকারের অবৈধ প্রধানমন্ত্রীকে চাপ প্রয়োগ শুরু করেছে। সেগুলো প্রচার না কওে এবং নিজের ও আওয়ামী লীগের বর্তমান অবস্থার কথা জাতীর সামনে তুলে না ধওে প্রতিনিয়ত মিথ্যাচার করছেন এই সরকারের প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও এমপিরা। আরা ভাওতাবাজী করে ক্ষমতায় আসা যাবেনা।
তিনি বলেন, বাংলাদেশের তিনাবারের সাবেক প্রধানমন্ত্রী মারাত্বক অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে এখনি বিদেশে নিয়ে সুচিকস্ াকরা প্রয়োজন। কিন্তু এই সরকার তা না করে তাঁকে নিয়ে এই সরকার তামাসা করছে। তাঁকে বিদেশ নিয়ে চিকিৎসা করতে না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে তার দ্বায় এই সরকারকেই নিতে হবে। দেশের জনগণকে বাঁচাতে বিএনপি ও সমমনাদলগুলো একদফা আন্দোলনে রয়েছে। এই আন্দোলণ ক্রমন্বয়ে তীব্র থেকে তীব্রত্বর হচ্ছে। আগামীতে ঘেরাও কর্মসূচীসহ হরতালের মত কর্মসূচী আসছে। সকল প্রকার আন্দোলনে রাজপথে থাকার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের একটিভ ভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে বেগম জিয়ার নি:শর্ত মুক্তিসহ আটককৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবী করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার ও রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, আমিনুল হক মিন্টু, মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন ও সদ্য বিএনপিতে যোগদানকারী রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জার্সিস কাদের।

এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশান আরা পপি, সাধারণ সম্পাদক সকিনা খাতুন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম আহম্মেদ ও সদস্য সচিব আলামিনসহ মহানগর ও জেলা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। শেষে নেতাকর্মীদের জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙ্গান প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ