• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]

সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ছয়টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ