• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

৪ নভেম্বর দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নিবন্ধিত ৪৪টি দলের সঙ্গে আগামী শনিবার (৪ নভেম্বর) সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি বলেন, ওইদিন দিনব্যাপী বৈঠক হবে।

ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের চিঠি দেওয়া হবে।

এর আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। আগেবারের সংলাপে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি। এবারও বিএনপিকে ডাকা হচ্ছে।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষভাগে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের আয়োজন করতে চায় ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ