• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৭ নভেম্বর থেকে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল ও আসনসহ সব বিষয়ে পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।

এর আগে গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন।

তার আগে ১৯ মে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে এতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ