• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

২৮ দিনে প্রবাসীরা পাঠালেন সাড়ে ৩৫ হাজার কোটি টাকা

দেশের আওয়াজ ডেস্ক : / ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

 চলতি মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা বিদেশ থেকে প্রায় ২৯৪ কোটি (২৯৩ কোটি ৬০ লাখ) ডলার পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৮১৯ কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলছে, ডিসেম্বরের ২৮ দিনে ২৯৩ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫১ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স।

এদিকে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪১ কোটি ৬০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে এসেছিল এক হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরে রেমিট্যান্স আসার প্রবৃদ্ধি ১৭ দশমিক ৮ শতাংশ।

এর আগে, গত বছর শুধু রমজানের ঈদকে কেন্দ্র করেই এক মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছিল। রেমিট্যান্স বৃদ্ধির কারণ হিসেবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রেরণে বিভিন্ন প্রণোদনা, বৈধপথে টাকা পাঠানোর ওপর উৎসাহ বাড়ানো এবং এক্সচেঞ্জ হাউজগুলোর সক্রিয় ভূমিকা উল্লেখ করা হচ্ছে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরের ৬ তারিখ পর্যন্ত এক হাজার ৩৬৭ কোটি ১০ লাখ ডলার এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল এক হাজার ১৭৩ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে ১৯৩ কোটি ৯০ লাখ ডলার বেশি এসেছে। অর্থবছর হিসাবে রেমিট্যান্স আসার প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ