• শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৪ কোটি মার্কিন ডলার

দেশের আওয়াজ ডেস্ক : / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

অক্টোবরের প্রথম ২৮ দিনে দেশে এসেছে প্রায় ২৩৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৫৪৮ কোটি টাকা। এ হিসাবে ২৮ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৩৫ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ১৯ কোটি টাকার প্রবাস আয়।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, অক্টোবরের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ কোটি ডলার বেশি। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১২ কোটি ৯০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-২৮ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স ছিল ৮৬৭ কোটি ২০ লাখ ডলার।

এ হিসেবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাস আয়ের প্রবাহ ছিল জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, এই ধারাবাহিকতা বজায় থাকলে অর্থবছর শেষে রেমিট্যান্স আয়ে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ