• বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৯১১১ জন : যাত্রী কল্যাণ সমিতি

দেশের আওয়াজ ডেস্ক : / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন, যা ২০২৪ সালের তুলনায় ৬.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনটি জানিয়েছে, ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় মোট ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন এবং ১৪ হাজার ৮১২ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন প্রাণ হারান এবং ১৪৫ জন আহত হন। নৌপথে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের।

সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, ক্ষতিপূরণ তহবিল ও প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে পরিবহন শ্রমিক ও দুর্ঘটনার ভুক্তভোগীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

এর পাশাপাশি সংগঠনটি আগামী নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ