চলতি বছরের মতো ২০২৪ সালেও সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন পড়েছে শুক্র ও শনিবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৪ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।
তিনি জানান, মন্ত্রিসভার বেঠকে ২০২৪ সালের ২২ দিন ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দুইদিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার পড়েছে।
২০২৩ সালে ২২ দিন সরকারি ছুটি ছিল। তার মধ্যে শুক্র-শনিবারে পড়েছিল আট দিনের ছুটি।