পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১৬ দিনের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ০৯ জুন ২০২৪ (রোববার) হতে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্বিবদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে এবং ১৬ জুন (রোববার) হতে ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।
তবে শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বন্ধ থাকায় ০৬ জুনের আগে দুইদিন ও ২০ জুনের পরে দুইদিনসহ মোট ১৬ দিন বন্ধ পাচ্ছে জবি শিক্ষার্থীরা।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।