• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

১৩ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ হতে পারে : ঢাকা বোর্ড চেয়ারম্যান

দেশের আওয়াজ ডেস্ক : / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জুলাইয়ের প্রথমার্ধে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি বলেন, “লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের বিধান রয়েছে, এবারও সে সময়সীমার মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।”

গত ১৩ মে শেষ হয়েছে এসএসসির লিখিত পরীক্ষা। ফলে ১৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন এবং তা যথাসময়ে বোর্ডে জমা পড়বে বলে জানান তিনি।

এ বছর ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট কেন্দ্র সংখ্যা ৩ হাজারের বেশি।

সব মিলিয়ে ফল প্রকাশের প্রস্তুতি এগিয়ে চলেছে পরিকল্পনা অনুযায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ