• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]

১০ দিনের ছুটিতে যাচ্ছে রাবি

নিজস্ব প্রতিবেদক// / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

শীতকালীন ছুটির সঙ্গে সাপ্তাহিক ও নির্বাচনকালীন ছুটি মিলিয়ে মোট ১০ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৫ দিন শীতকালীন ছুটি, শীতকালীন ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি ৪ দিন এবং নির্বাচনের কারণে ১ দিন। ছুটির মধ্যে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে।

সোমবার (২৫ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শীতকালীন ছুটির পরে সাপ্তাহিক দুইদিন ছুটি এবং জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৭ জানুয়ারি জাতীয় ছুটি হিসেবে ঘোষিত হওয়ায় ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চলবে। ছুটি শেষে সার্বিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

হল খোলা রাখা হবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ