বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডে অবস্থিত চেয়ারপার্সনের বাসভবন ‘ফিরোজা’ থেকে তাকে হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য চেয়ারপার্সন খালেদা জিয়াকে ফিরোজা থেকে সন্ধ্যা ৭টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া কথা রয়েছে।
এর আগে সর্বশেষ গত ২৩ জুলাই দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে খালেদা জিয়ার শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল একই হাসপাতালে।