• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

হারানো এনআইডির জন্য আর জিডি করতে হবে না

দেশের আওয়াজ ডেস্ক : / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নাগরিকদের ভোগান্তি আরও কমাতে হারানো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। জিডি করার এই বাধ্যবাধকতা তুলে দিয়ে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

হুমায়ুন কবীর বলেন, এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায় তা নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

সবশেষে ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ছয় লাখ ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ