• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর), বিশ্ব শিক্ষক দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়। এ বছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’।
বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালেয়র প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার পলাশ, সহকারী শিক্ষক মোসাঃ কামরুন নাহার, আনারুল ইসলাম, রতন চন্দ্র পাল, এটিএম তারিক ইকবাল, মৌঃ মোঃ সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, মমতাজ বেগম, বিলকিস পারভীন, শরীর চর্চা শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী গ্রন্থাগারিক আকতারুজ্জামান রুবেলসহ সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, ৫ অক্টোবর বিশ্বজুড়ে শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় একটি বিশেষ দিন। তা হল আন্তর্জাতিক শিক্ষক দিবস। রাষ্ট্রসঙ্ঘের তরফে এই দিনটি ১৯৯৪ সাল থেকে পালন করা হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের একটি বিশেষ সংগঠন হল ইউনেস্কো। এই সংগঠনই প্রথম আবেদন করেন এমন একটি দিন উদযাপনের। তবে এর সঙ্গেই ছিল আরেকটি আন্তর্জাতিক সংগঠন – আন্তর্জাতিক শ্রম সংগঠন বা ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশন। ইউনেস্কো ও আইএলও যৌথভাবে এই বিশেষ দিন উদযাপনের প্রস্তাব রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ