• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্কুল খোলা নিয়ে আপিল বিভাগের রায়ের পর যা জানাল মন্ত্রণালয়

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

পবিত্র রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আপিল বিভাগের আদেশের পর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু রাখার যে সিদ্ধান্ত হয়েছিল সেটি বহাল থাকছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

আরও পড়ুন
হাইকোর্টের রায় আপিলে স্থগিত, রোজায় খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান
অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালগুলো ১০ রমজান পর্যন্ত খোলা থাকবে।

এর আগে রোববার (১০ মার্চ) পুরো রমজানজুড়ে স্কুল বন্ধ রাখার আদেশ দেন হাইকোর্ট। সোমবার ওই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। একই দিন বিকেলে শুনানিতে স্কুল খোলা রাখার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন।

বিজ্ঞাপন

এ সময় চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রশ্ন রাখেন, এই কদিন বিদ্যালয় বন্ধ থাকলে কী এমন অসুবিধা হবে? পরে উচ্চ আদালতের আদেশ স্থগিত না করে মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়। আজ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ