• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা এমপিও শিক্ষকদের

দেশের আওয়াজ ডেস্ক : / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রাজধানীতে প্লেট-বাটি হাতে ভুখা মিছিল শেষে ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।

রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভুখা মিছিল শুরু করেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এরপর সেখানে বিকেল ৫টা পর্যন্ত তারা অবস্থান করেন।

বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়ার দাবিতে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকরা গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন।

রোববার পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা বাস-মাইক্রোতে চড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। এরমধ্যে সরকার বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। তবে এটি প্রত্যাখান করে ২০ শতাংশে অনড় রয়েছেন শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ