• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গা ও উল্লাপাড়া উপজেলার পৃথক স্থান থেকে পুলিশ দুই লাশ উদ্ধার করেছে।
সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকার ফুলজোড় নদী থেকে আমিনুল ইসলামের ছেলে, গরু ব্যবসায়ী আব্দুল লতিফ ওরফে খতিব (৪৫) এর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রবিবার রাত থেকে খতিব নিখোঁজ ছিলেন। বুধবার সকালে নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

অপরদিকে, উল্লাপাড়া থানার চৌকিদাহ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

উভয় লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। পুলিশ উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ