• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে কামরুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা আছে। গ্রেপ্তারের পর কামরুল ইসলামকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অনেক আওয়ামী লীগ নেতার মতো আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম। তার বিরুদ্ধে অন্তত ২০টির বেশি মামলা হয়েছে বলে জানা গেছে।

২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরুল ইসলাম। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি টানা চারবার সংসদ সদস্য হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ