• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

সাদ অনুসারীদের কাছে দ্বিতীয় পর্বের ইজতেমা ময়দান হস্তান্তর

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে গত রোববার (৪ জানুয়ারি) মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সম্পূর্ণ হয়েছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্তির পর ইজতেমা ময়দান পুলিশ এবং প্রশাসনের তত্ত্বাবধানে ছিল। তবে এর দুই দিন পর গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার জন্য মাওলানা সাদ অনুসারীদের নিকট আনুষ্ঠানিকভাবে ময়দান হস্তান্তর করা হয়েছে। বিশ্ব ইজতেমা ময়দানে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া বিভাগের প্রধান সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, ইজতেমার ময়দান হস্তান্তরের সময়ে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, ডিসি সাউথ মো. ইব্রাহিম খান, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আব্দুল হান্নান, ইজতেমার মুরুব্বি খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ রায়হান, মামুন হাশমী, ডা. আজগর, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ