• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

সস্ত্রীক ইরানি নির্মাতা হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ইরানের বিখ্যাত পরিচালক দারিউস মেহেরজুই ও তার স্ত্রীকে তাদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দেশটির পুলিশ সদর দপ্তরের বরাতে সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA) এমন খবর প্রকাশ করেছে।

ইরানের পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অপরাধীর জোরপূর্বক ঢোকার কোনও চিহ্ন মেলেনি, এমনকি বাড়ির দরজারও কোনও ক্ষতি হয়নি। তবে ঘটনাস্থলে অপরাধীর কিছু চিহ্ন পাওয়া গেছে। ইরান পুলিশে সদর দপ্তরের পক্ষ থেকে সংবাদ সংস্থা আইএসএনএ (ISNA)-কে জানানো হয়েছে, ঘটনায় ৪ জনকে চিহ্নিত করা গেছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আততায়ীদের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে দারিউস মেহেরজুই ও তার স্ত্রী হত্যার পর ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলির একটি সূত্র দেশটির বার্তা সংস্থাকে জানিয়েছিল, দারিউস মেহেরজুই ও তার স্ত্রী ওয়াহিদেহ মোহাম্মদিফারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

ওই সূত্র আরও জানিয়েছিল, পরিচালকের মেয়ে মোনা মেহেরজুই শনিবার রাতে রাজধানী তেহরানের পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) উপকণ্ঠে তাদের বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে গেলে সেখানে তাদের মৃতদেহ দেখতে পান।

সম্প্রতি এ নির্মাতা সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকির বিষয়টি জানিয়েছিলেন। বিষয়টি মাথায় রেখেই তদন্ত করছে ইরানি প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ