• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইরয়ের আমন্ত্রণে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ মে) সরকারি সফরে তিনি সৌদি আরব গমন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান রয়াল সৌদি ল্যান্ড ফের্সেস কমান্ডার, রয়াল সৌদি আর্মড ফোর্সেসের চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পরবর্তীতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২৭ মে দেশে ফিরবেন বলেও জানায় আইএসপিআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ