• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]

সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে আজ চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সরকারি সফরে আজ (২১ আগস্ট) চীন গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে, তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ