• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
  • [gtranslate]

সড়ক দুর্ঘটনায় নিহতদের সংখ্যার তথ্যে গড়মিল

দেশের আওয়াজ ডেস্ক : / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন কেউ না কেউ। দেশের জাতীয় মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক সড়ক। সব সড়কেই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন যাত্রীরা। আহতও হচ্ছেন অনেকে। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা দেশের তিনটি প্রতিষ্ঠান জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। এতে করে সড়কে ঝড়ে যাওয়াদের তথ্যে গড়মিল দেখা দিয়েছে। মানুষ জানতে পারছে না প্রকৃতপক্ষে দুর্ঘটনাগুলোতে কতজন মানুষ প্রাণ হারিয়েছেন।

জুলাইয়ে সড়ক দুর্ঘটনা নিয়ে আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি, রোড সেফটি ফাউন্ডেশন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সংস্থাগুলোর প্রতিবেদনে আহত এবং নিহতদের নিয়ে যে সংখ্যা প্রকাশ করা হয়েছে তা একটির সাথে অন্যটির অমিল পরিলক্ষিত হয়।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়েছে জুলাইয়ে সারাদেশে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫২০ জন আর আহত হয়েছেন এক হাজার ৩৫৬ জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে সারাদেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪১৮ জন আর আহত হয়েছেন ৮৫৬ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রতিবেদনে বলা হয়েছে মাসটিতে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় সারাদেশে ৩৮০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৪২ জন।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাইয়ে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৯ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩২.০১ শতাংশ, নিহতের ৩২.৫০ শতাংশ ও আহতের ১০.৬১ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে অনুযায়ী নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৯ জন, পথচারী ৯২ জন, যানবাহনের চালক ও সহকারী ৫৬ জন রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১০৫ জন নিহত হয়েছেন ঢাকা বিভাগে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজধানীতে ২৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন, আহত ১৫১ জন। চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় নিহত ৫৩ জন, আহত ৪৫ জন। খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪৩ জন, আহত ৫০ জন। বরিশাল বিভাগে ২৫টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ৪৬ জন। সিলেট বিভাগে ৩০টি দুর্ঘটনায় নিহত ২৬ জন, আহত ৯৯ জন। রংপুর বিভাগে ৪৩টি দুর্ঘটনায় নিহত ৩৮ জন, আহত ৪৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ১১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ