• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

সংসার ভাঙছে এষা দেওয়লের

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

বলিউডে আবারও ভাঙনের কাহিনি। ১২ বছরের দাম্পত্যে নাকি চিড় ধরেছে হেমা মালিনি এবং ধর্মেন্দ্রর বড় মেয়ে এষা দেওলের। চারিদিকে একটাই গুঞ্জন। যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি নায়িকা।

তবে সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন একটি ভিডিয়ো। ১৮ বছর আগের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এষা পোস্ট করে লেখেন, “মাঝে মাঝে কিছু জিনিসকে যেতে দেওয়াই ভাল।” ব্যস এই পোস্ট দেখা মাত্রই অনেকে বিচ্ছেদের ইঙ্গিত হিসাবেই ধরে নিয়েছেন ।

২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম। সাজানো-গোছানো সংসার ছিল। তাঁর নতুন পোস্ট সংসার ভাঙার জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

গত বছর প্রায় সব ক’টি অনু্ষ্ঠানে একাই এসেছেন এষা। হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের কোনও বিয়ের অনুষ্ঠান, সব জায়গায় একা এষা। যদিও দেওল পরিবারের সব ক’টি অনুষ্ঠানে এষাকে দেখা যেত তাঁর স্বামীর সঙ্গে। গত কয়েক মাস ধরেই নাকি ছাড়া ছাড়া। শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি আইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে। এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তাঁর স্বামীর।

নিন্দকদের দাবি, এষার স্বামী নাকি বেঙ্গালুরুতে তাঁর প্রেমিকার সঙ্গে একত্রবাস করছেন। এমন নানা জল্পনা এখন মায়ানগরী জুড়ে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি এষা বা ভরতের মধ্যে কেউই। তবে কি শুধুই জল্পনা, না কি যা রটে তার কিছুটা ঘটে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ