• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

শেখ হাসিনা ভারত ছেড়েছেন কি না খোঁজ নেওয়া হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন কি না সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও আমরা তার ভারত ছাড়ার বিষয়ে নিশ্চিত নই।

তিনি আরও বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলে তখন সেই উদ্যোগ নেওয়া হবে।

ইতালি ভিসাপ্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ইতালিতে যেতে প্রত্যাশীদের জমাকৃত ভিসার মধ্যে ২০ হাজার ভিসা আগামী ডিসেম্বরের মধ্য ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ