• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

শীতে স্কুল বন্ধ নিয়ে নতুন নির্দেশনা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

দেশে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে ১৭ ডিগ্রি সেলসিয়াসে স্কুল বন্ধের কথা বলেছিল। কিন্তু সন্ধ্যার পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সিদ্ধান্ত পরিবর্তন করে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশে মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

মাউশি সংশোধিত নির্দেশনায় বলেছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেবে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।

মাউশির আঞ্চলিক উপপরিচালকেরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এই নির্দেশ দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ