• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]

শীতে গোসল করার নির্দিষ্ট সময় কখন?

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

শীতকাল আসলেই বেশির ভাগ মানুষের মধ্যে যে বিষয়টি নিয়ে ভয় কাজ করে তা হচ্ছে গোসল। বিশেষ করে শীতের সকালে কিংবা রাতে গোসল করার কথা কেউ হয়তো ভাবতেও পারেন না।

তবে সাধারণত শীতে খুব ভোরে গোসল এড়িয়ে যাওয়াই ভালো। যদি একেবারেই উপায় না থাকে, সেক্ষেত্রে হালকা গরম পানিতে গোসল করে নেওয়াই ভালো।

বিশেষজ্ঞদের মতে, খুব ভোরে তাপমাত্রা কম থাকে। এ সময় গোসল করলে ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। যদি সুযোগ থাকে তাহলে দুপুরে গোসল করাই সবচেয়ে ভালো।

আর ঠান্ডা লাগা মানেই বুকে এ মৌসুমে জ্বর-সর্দি পিছ ছাড়বে না। বিশেষ করে শিশু ও বয়ষ্কদের খুব ভোর কিংবা সকাল গোসল না করাই ভালো।

তবে আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন, ঘুম থেকে উঠেই সরাসরি গোসলে যাবেন না। একটু নিজেকে সময় দিন। গায়ে রোদ লাগান, তারপরে গোসল করুন।

শীতে গোসলের আগে তেল মেখে রোদে বসলে খুবই উপকার মিলবে। ২০-৩০ মিনিট এভাবে থাকলে শরীর ভালো থাকবে।

তবে আলস্য আসুক কিংবা আতঙ্ক, নিয়মিত গোসল করার বিকল্প নেই কারণ গোসল করলে শরীরে জমে থাকা জীবাণু দূর হয়ে যায়। ফলে নানা রোগের ঝুঁকি কমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ