• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

শীতের সকালে ঢাকার বাতাসে ‘ভয়াবহ’ দূষণ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

শীতের শুষ্ক আবহাওয়ায় ঢাকার বাতাসে ভয়াবহ রকমের দুষণ দেখা দিয়েছে। সোমবার সকালে বায়ুদূষণে শীর্ষে রয়েছে জনবহুল এই শহরটি। সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৩৮৮ স্কোর নিয়ে বায়ুদুষণে ঢাকার অবস্থান প্রথম। বায়ুর এই মান গুরুতর স্বাস্থ্যঝুঁকি নির্দেশ করে।

মানসূচক অনুযায়ী, এদিন একই সময়ে ২২১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, ১৭৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইরাকের রাজধানী বাগদাদের স্কোর ১৭৬।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’বায়ু বলে মনে করা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ