• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

শাহরুখ-সালমান-আমির কি একসঙ্গে পর্দায় ফিরছেন?

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৬ মে, ২০২৩

জনপ্রিয়তায় কেউ কারও চেয়ে কম না। যেমন শাহরুখ, সালমান তেমনই আমির খান। গোটা বলিউড যেন তাদের হাতের মুঠোয়। তাদের অনুরাগীদের অনেকের ধারণা এই তিন খান যদি একসঙ্গে পর্দায় হাজির হন তবে খান খান হয়ে যাবে বি-টাউনের সকল রেকর্ড। এবার ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনেও তাদের এক হওয়ার সম্ভবনার কথা বলা হয়েছে।

‘ডাঙ্কি’ ছবির মাধ্যমে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ। হিরানি পরিচালিত ছবিটি নিয়ে আমির ও সালমানের সঙ্গে আলোচনা করবেন বাদশা। তবে কি এই ছবিতেই একসঙ্গে দেখা যাবে শাহরুখ-সালমান-আমিরকে? তবে বিষয়টি নিয়ে হিরানি কিংবা শাহরুখ কোনো মন্তব্য করননি। তাই আপাতত কোনোকিছুই নিশ্চিত না।

এদিকে সম্প্রতি সালমান খানের বাড়িতে আড্ডায় মেতেছিলেন তিন খান। রাত চারটা পর্যন্ত চলেছে সে আড্ডা। আমির আগে চলে এলেও, ‘টাইগার ৩’-এর সেট থেকে ফিরতে একটু দেরিই হয়েছিল শাহরুখ ও সালমানের।

শোনা যাচ্ছে, ওই পার্টিতে নিজেদের ৩ দশকব্যাপী কর্মজীবন এবং তার সঙ্গে জড়িত নানা স্মৃতিচারণ করেন ৩ খান। সাফল্যের পাশাপাশি ব্যর্থতা নিয়েও নাকি একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করেন ৩ বন্ধু। আমিরকে বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরে আসার জন্যও রাজি করানোর চেষ্টা করেছেন শাহরুখ ও সালমান। এমনকি, আমিরও নাকি শাহরুখ ও সালমানকে আমন্ত্রণ করেছেন একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার জন্য।

সম্প্রতি শাহরুখ-সালমান ব্যস্ত নিজেদের মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলোর কাজ নিয়ে। অন্যদিকে ‘চ্যাম্পিয়ন্স’ ছবির জন্য সালমানকে ভেবে রেখেছেন আমির। তার আশা সালমান ফিরিয়ে দেবেন না তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ