• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল

দেশের আওয়াজ ডেস্ক : / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

শর্ত পূরণ করতে না পারলে ১৫ দিন পরে নতুন দলগুলোর নিবন্ধন আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদন বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি।এজন্য দলগুলোকে ১৫ দিন সময় দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ইসি থেকে এমন তথ্য জানা গেছে। ইসি জানায়, কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় আমরা ১৫ দিন শর্তপূরণের জন্য সময় দিয়েছি।

এরপর আর সময় দেওয়ার বিধান নেই। কোনো দল এ সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে এবং আবেদন বাতিল হবে।

২০ এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথমে বিজ্ঞপ্তি দেয় ইসি। কিন্তু সময় চেয়ে দলগুলো আবেদন করলে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

এ সময়ের মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। এতে এনসিপিসহ সবগুলো দলই শর্তপূরণে ব্যর্থ হয়। সম্প্রতি সব দলকে আরও ১৫ দিন সময় দেয় ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ