• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

লেবানন থেকে ফিরলেন ৬৫ বাংলাদেশি, রাতে আসবেন আরও ৩১ জন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

লেবাননে যুদ্ধের কারণে আটকে পড়া ৬৫ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বুধবার (২৩ অক্টোবর) সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের পুরো সরকারি খরচে ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া আরও ৩১ বাংলাদেশি একই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। বিমানবন্দরে ফিরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিক্যাল চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ফিরে আসা বাংলাদেশিদের সাথে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। লেবাননে এখনও কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, লেবাননে চলমান যুদ্ধাবস্থায় ১৮০০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিরাপদ প্রত্যাবর্তনের জন্য কাজ করছে এবং যারা ফিরে আসতে চান না, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ