• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

রোববার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৭ জুন, ২০২৩

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামীকাল রোববার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ জুন) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে অত্র কোর্টের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ