• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

রাষ্ট্রপতির সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৮ মে, ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. সৈয়দ মাহফুজুল আজিজ।

সোমবার (৮ মে) বঙ্গভবনে গিয়ে দুই উপাচার্য পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মমুখী শিক্ষা বাড়াতে হবে যাতে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উদ্ভাবন যেন দেশের জন্য টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

এর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. সৈয়দ মাহফুজুল আজিজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন।

মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ