• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাষ্ট্রপতির কাছে মিয়ানমারের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত কাও সো মো।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।

এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল মিয়ানমারের রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয়। মিয়ানমারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মোঃ সাহাবুদ্দিন বলেন, মিয়ানমার বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ।

রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতদের মানবিক কারণে সরকার আশ্রয় দিলেও বর্তমানে এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। তিনি আশা প্রকাশ করেন জোরপূর্বক বাস্তুচ্যুত এসব জনগণ যাতে নিরাপদে ও সম্মানজনকভাবে তাদের নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে মিয়ানমার সেই পরিবেশ সৃষ্টি করবে।

এ সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার আহ্বান জানান মোঃ সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে মিয়ানমারের রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুতদের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে তার দেশ কাজ করছে।

কাও সো মো বলেন, রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের উদ্বেগের কথা তিনি তার সরকারকে জানাবেন এবং সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ