• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীর প্রার্থীদের সাথে মতবিনিময় করলেন প্রধান নির্বাচন কমিশনার

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক: / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার সকল প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে রাজশাহীর সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,প্রার্থীসহ আমরা সবাই মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটাররাও আসবেন। এই বিশ্বাস ও প্রত্যয় আমাদের আছে। তিনি আরও বলেন,আচরণবিধি লঙ্ঘন ও কোনো ধরনের সহিংসতা হলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। সেই নির্দেশও দেওয়া হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন,রাজশাহীর ছয়টি আসনের মোট ৪০ জন প্রার্থী। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা চাওয়া হয়। এরপর বেলা সাড়ে ১১ টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে উশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা হয়। এসময় উপস্থিত ছিলেন,নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা,নির্বাচন কমিশনের সচিব মো.জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ