রাজশাহীতে দুই দিনব্যাপী উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। রবিবার (২৪ মার্চ) সকালে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এ উপলক্ষ্যে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৯৯ শতাংশ। প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন তখন দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র এক শতাংশ।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের যাত্রা যদিও শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তা বাস্তবায়নে কাজ কর যাচ্ছেন শেখ হাসিনা।