• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

রমজানের চাঁদ পর্যালোচনায় শনিবার সন্ধ্যায় বসছে কমিটি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল শনিবার (১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বরসমূহ: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সাধারণত সৌদি আরবের পরদিন আমাদের দেশে রোজা শুরু হয়। সে হিসেবে রোববার (২ মার্চ) থেকে দেশে রমজান শুরুর সম্ভাবনা প্রবল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ