একটা সময় শাহরুখ খানকে রোমান্টিক হিরো হিসেবেই বিবেচনা করা হতো। পর্দায় নায়িকাদের মন কাড়ার পাশাপাশি অসংখ্য রমণীর ঘুম কেড়েছেন তিনি। আজকাল মারকাটারি চরিত্রেই দেখা যায় তাকে। এবার কিং খান জানালেন রোমান্টিক চরিত্রে আর কখনও দেখা যাবে না তাকে। সেইসঙ্গে কারণও বলে দিলেন।
শাহরুখ জানান, তার মনে পড়ে না শেষ কবে এ ধরনের দৃশ্যে কাজ করেছেন। তার কথায় তিনি শেষ রোমান্টিক ছবি যখন করেছিলেন তখন তার বিপরীতে থাকা অভিনেত্রী তার থেকে অনেক ছোট ছিলেন। যার ফলে রোমান্টিক দৃশ্যে খুব অস্বস্তি বোধ করেছিলেন শাহরুখ। এরপর থেকেই সিদ্ধান্ত নিয়েছেন আর রোমান্টিক চরিত্রে অভিনয় করবেন না।
তবে রোমান্টিক চরিত্রের মতো মারকাটারি চরিত্রেও কম যান না শাহরুখ। পাঠান, জাওয়ান দিয়ে প্রমাণ করেছেন তা। বিশ্বব্যাপী ঝড় তুলেছিল ছবি দুটি। দুটি সিনেমা-ই আয়ের ঝুলিতে তুলে নিয়েছে হাজার কোটি রুপি।
মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের নতুন সিনেমা ডানকি। এখানেও অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। আসছে বড়দিনে সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। আনেকের ধারণা, এ ছবিও হাজার কোটির ঘরে নাম লেখাবে।