• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [gtranslate]

যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ হাসিনা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করেন প্রধানমন্ত্রী। তবে কয়েকটি মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন টানা চারবারের এই প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নিজেই যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রীদের কে কোন দায়িত্ব পেলেন
এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত আ ক ম মোজাম্মেল হক। ওবায়দুল কাদেরও আগের মন্ত্রণালয় সড়ক পরিবহন ও যোগাযোগের দায়িত্ব পেয়েছেন।

আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়েই রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আনিসুল হক, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফারুক খান।

এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ে নারায়ণ চন্দ্র চন্দ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আব্দুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুস শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান।

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা. সামন্ত লাল সেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে জিল্লুল হাকিম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ফরহাদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবের হোসেন চৌধুরী। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নাজমুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ