• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৭ মে, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভার্জিনিয়ার অ্যাকসেনচুয়েট টেকনোলজি কোম্পানির কাছ থেকে এসব চিনি কিনতে খরচ পড়বে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (১৭ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই চিনি কেনা হবে। প্রতি কেজি চিনির মূল্য ধরা হয়েছে ৮২ দশমিক ৮৫ টাকা। আগের ক্রয়মূল্য ছিল ৮২ দশমিক ৯৪ টাকা।

যুক্তরাষ্ট্র থেকে কোনো পণ্য কেনা হবে না বলে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন সেই বিষয়টি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এ বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি।

সাঈদ মাহবুব খান আরও বলেন, ’কর্ণফুলী সার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যামেগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে সরকার। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই সার কেনা হবে। এ ছাড়া সৌদি আরব থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।’

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তিতে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে সরকার। কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের জন্য (বিএডিসি) কেনা হবে এই সার। এই প্রতিষ্ঠানের জন্য মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে। কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকেও ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান সাঈদ মাহবুব খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ